ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি : নীলা ইস্রাফিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 July, 2025, 1:48 PM

এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি : নীলা ইস্রাফিল

এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি : নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ সোমবার নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নিলা। ফেসবুক নীলা ইস্রাফিল বলেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।

এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

তিনি আরো বলেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিসপিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

নীলা ইস্রাফিল এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম।

আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status