ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাঙ্গলকোটে ওলামা দলের আহ্বায়ক মাও.ছালেহ আহমদ ও সদস্য সচিব মানিক হুজুর
মো: ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Monday, 28 July, 2025, 11:58 AM

নাঙ্গলকোটে ওলামা দলের আহ্বায়ক মাও.ছালেহ আহমদ ও সদস্য সচিব মানিক হুজুর

নাঙ্গলকোটে ওলামা দলের আহ্বায়ক মাও.ছালেহ আহমদ ও সদস্য সচিব মানিক হুজুর

কুমিল্লা নাঙ্গলকোট ঢালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭জুলাই) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ে মাওলানা ছালেহ আহমদকে আহ্বায়ক ও মাওলানা মাইনউদ্দিন মানিক হুজুরকে সদস্য সচিব করে ৫জনের একটি কমিটি ঘোষণা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নুরুল হক মাহদী।

কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা ইসমাইল হোসেন, যুগ্ম আহবায়ক হাফেজ মোহাম্মদ ইয়াছিন ও যুগ্ম আহবায়ক হাফেজ আবুল বশর। 
জাতীয়তাবাদী ওলামা দলের নাঙ্গলকোট উপজেলা  যুগ্ম আহবায়ক মাওলানা ফজলুর রহমান বিন মাতিনীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল নাঙ্গলকোট উপজেলা সদস্য সচিব মাওলানা নাজমুল ইসলাম। 

এ সময় উন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ও বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসিন ভূঁইয়া,ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান মিয়া ও ঢালুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। এসময় বক্তারা নবনির্বাচিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নির্দেশ প্রদান করেন।। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status