|
ছয় বছর ধরে নিখোঁজ স্বামীর অপেক্ষায় তাড়াশের সাবিনা
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() ছয় বছর ধরে নিখোঁজ স্বামীর অপেক্ষায় তাড়াশের সাবিনা জানা যায়, গত ২০০৬ সাল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার মৃত মোজাম্মেল হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিনের সঙ্গে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আড়ংগাইল গ্রাম মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রাজিব আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। সব ঠিকঠাক চললেও ২০১৯ সালের ১০ নভেম্বর সকালে কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন রাজিব আহমেদ। সে সময় স্বামীর সন্ধান না পেয়ে তার স্ত্রী সিরাজগঞ্জ আদালতে মামলা করেন। স্বামী নিখোঁজের পর জন্ম নিয়েছিল এক ফুটফুটে মেয়ে সন্তান। মেয়ের নাম রাখা হয় নুসরাত জাহান মিসফা। সন্তানের বয়স ছয় বছর। বর্তমানে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে অভাবের সংসারে থাকছেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, ‘মেয়ে বড় হচ্ছে, কি পরিচয় দিব! আর কত অপেক্ষার পর তিনি ফিরে আসবেন?’ সাবিনা ইয়াসমিনের মা রমিচা বেগম বলেন, ‘অনেক কষ্টে আনুষ্ঠানিকভাবে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। মেয়ের গর্ভে সন্তান আসার পর তার স্বামী নিখোঁজ হন। এখন মেয়েকে বিয়ে দেওয়া-না দেওয়া সমান। ভরণপোষণ আমাকে করতে হচ্ছে। বেঁচে থাকলে হয়তো ফিরে আসবে!’ এই প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, জিয়াউর রহমান বলেন, ‘এটা আমার নলেজে নেই। যেহেতু ছয় বছর আগের ঘটনা সেহেতু বিস্তারিত জেনে জানাতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
