ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাগমারায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 January, 2019, 5:28 PM

বাগমারায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

বাগমারায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুণ, প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় পুলিশ সেবা সপ্তাহ পালিত। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়।

বাগমারা থানার আয়োজনে উক্ত র‌্যালিতে নেতৃত্ব দেন বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ। এসময় প্রধান উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, বাগমারা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, এসআই মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status