|
তাড়াশে ফসলের মাঠের পানিতে চলছে মাছ ধরার মহা উৎসব
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে ফসলের মাঠের পানিতে চলছে মাছ ধরার মহা উৎসব এ এলাকায় শ্রাবণ মাসের শুরুতেই রোপা আমন ধান লাগানোর প্রস্তুতি চলছে পুরো দমে। জমিতে জমে থাকা পানিতে পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষ। আর ওই ঘোলা পানিতে ছোট ছোট মাছ ধরতে ছোট/বড় মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে কয়েকদিন কোন বৃষ্টি না থাকায় জমির কোনায় বা নিচু জায়গায় জমে থাকা পানি সেচে ছোট মাছ ধরছে কিশোরেরা। এ সময় তারা কই, পুটি, টেংরা, শিং, মাগুর টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছে। মৎস্যচাষি শাহিন জানান, এ বছর প্রথম ভারি বৃষ্টিতে বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। সেখান থেকে অনেক ছোট মাছের জন্ম হয়। কিন্তু বন্যা না থাকায় ও পানি শুকিয়ে যাওয়ার কারণে ওই সমস্ত পোনা মাছ গুলো এখন ধরা পড়ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
