|
ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তুলতে যুক্তরাজ্যের ঐতিহাসিক উদ্যোগ
নতুন সময় ডেস্ক
|
![]() ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তুলতে যুক্তরাজ্যের ঐতিহাসিক উদ্যোগ ধূমপানের পরিণতির বাস্তব উদাহরণ গ্যারি নামের একজন ভুক্তভোগী। কিশোর বয়সে ধূমপান শুরু করেছিলেন তিনি। এখন মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকের শিকার হয়ে হার্ট বাইপাস সার্জারির অপেক্ষায় আছেন। গ্যারি জানান, তিনি একসময় ভেবেছিলেন, তার কিছু হবে না। কিন্তু আজ তার দুই চোখের দৃষ্টিশক্তিও আংশিক হারিয়ে গেছে। তিনি বলেন, “জীবনের অনেকটা সময় আমি ভেবেছিলাম আমার কিছু হবে না, আমি ঠিকই থাকব। যারা ধূমপানকে খারাপ মনে করতো, তাদের নিয়ে হাসতাম। কিন্তু এখন অসুস্থ হওয়ার পর বুঝতে পারছি আমি আসলে ভুল ছিলাম। এটা সত্যিই একটা ভয়ের বিষয়।” এই ধরনের করুণ গল্প ঠেকাতেই যুক্তরাজ্য সরকার এই নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করেছে। আইনটি অনুযায়ী, বর্তমানে ১৮ বছরের যেই সিগারেট ক্রয়সীমা আছে, তা প্রতিবছর বাড়তে থাকবে। অর্থাৎ ২০২৭ সাল থেকে ধূমপানযোগ্য বয়সের সীমা এমনভাবে বাড়বে যাতে ভবিষ্যতে কেউ আর আইনিভাবে তামাক কিনতে না পারে। সরকার আশা করছে, এভাবে চলতে থাকলে আগামী দশকে ১৪ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ধূমপানের হার কার্যত শূন্যে নেমে আসবে। এক প্রজন্ম পরে তামাকপণ্য ইতিহাসের পাতায় ঠাঁই নেবে। এটি হবে ব্রিটিশ সমাজের জন্য একটি রূপান্তরকারী মুহূর্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
