|
চাঁপাইনবাবগঞ্জ মনাকষা সীমান্তে দুই যুবক গুলিবিদ্ধ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জ মনাকষা সীমান্তে দুই যুবক গুলিবিদ্ধ বিএসএফের গুলিতে আহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার এলাকার পন্ডিতপাড়া গ্রামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম(২৫) এবং একই ইউনিয়নের মুন্নাপাড়া তারাপুর এলাকার সুলতানের ছেলে সুমন (২৮)। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যদের গুলিতে সেলিম ও সুমন আহত হয়েছেন। কিন্তু তারা কেন সীমান্ত এলাকায় গিয়েছিল তা বলতে চাননি স্থানীয়রা। তবে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জানান, গুলিবিদ্ধের খবর জানতে পেরে আহত যুবকদের স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা গুলিবিদ্ধের বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া সিংনগর বিওপির পক্ষ থেকে ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সাথে যোগাযোগ করলে তারাও বিষয়টি অস্বীকার করেন। আর তাই এই বিষয়ে আমরা বিজিবিরি পক্ষ থেকে কিছু জানাতে পারছিনা। ### |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
