|
বিএনপি নেতা আব্দার ফারুকের হত্যাবার্ষিকী আজ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() বিএনপি নেতা আব্দার ফারুকের হত্যাবার্ষিকী আজ পথিমধ্যে শেখহাটি জামরুলতলা মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে, কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাঁকে। এ ঘটনার পর নিহতের স্ত্রী সাজেদা বেগম অজ্ঞাতনামা সন্ত্রাসীদের নামে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। এর সাড়ে তিন বছর পর থানার তৎকালীন এসআই মোস্তাফিজুর রহমান ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। প্রধান আসামি আববাস মারা যাওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। এরপর ২০১১ সালে মামলার বাদী চার্জশিটের ওপর নারাজি আবেদন করেন। পরে মামলাটির তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। সিআইডি তদন্তের ওপরও বাদী নারাজি আবেদন করেন। সর্বশেষ নৃশংস এই হত্যাকান্ডের বিচার হয়নি বলে জানান নিহকের ভাই আলা উদ্দিন আলা।এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, শহীদ আব্দার ফারুকের হত্যাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি উদ্যোগে আজ সকাল ১০ টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। কর্মসূচিতে দলের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, জেলা বিএনপির এই জেষ্ঠ্যে নেতা। এছাড়া জেলা যুবদল, ছাত্রদলের পক্ষ থেকেও কর্মসূচি নেওয়া হয়েছে। পারিবারিক পক্ষ থেকে শহীদ আব্দার ফারুকের প্রতিষ্ঠিত জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
