|
শ্রীবরদীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ বিতরণ জনকল্যাণ ফাউন্ডেশনের
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ বিতরণ জনকল্যাণ ফাউন্ডেশনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী, সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ । এসময়, দুইটি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থীরাসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান, জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নাজমুল হোসাইন, আইসিটি বিষয়ক সম্পাদক জিহান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের চিন্তা চেতনা হচ্ছে সমাজটাকে বদলে দেওয়া। সমাজে ইসলামী ভাবধারার কালচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করা। তারি ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষার্থীদের এ কোরআন শরীফ বিতরণ। শুধু কোরআন শরীফ নয় লুৎফা আজিজ কওমি মাদ্রাসা মাদ্রাসার ঘরের কাজ শুরু হলে আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা দিবো। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে মাদ্রাসার উন্নয়ন মূলক কাজে জনকল্যাণ সবসময় সহযোগিতা করবে । আলোচনা সভা শেষে দুইটি মাদ্রাসার ২০ জন হেফজ বিভাগের শিক্ষার্থীদের হাতে ২০ টি কোরআন শরীফ তুলে দেন অতিথিরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
