ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
হাড় কাপানোর মত আরও একটি শৈত্যপ্রবাহ আসছে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 11:06 AM

হাড় কাপানোর মত আরও একটি শৈত্যপ্রবাহ আসছে!

হাড় কাপানোর মত আরও একটি শৈত্যপ্রবাহ আসছে!

‘মাঘের শীত বাঘের গায়ে’ বলা হয়ে থাকলেও এবারের মাঘ মাসে এসে শীত হারিয়ে গেছে অনেকটাই।

এ মৌসুমের শীত চলে গেছে বলে মন্তব্য করছেন অনেকেই। অথচ আজ মাঘ মাসের ১৫ তারিখ।

তবে আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আর সেই শৈত্য প্রবাহে আবার জেঁকে বসবে শীত।

এই শৈত্য প্রবাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শৈত্য প্রবাহটি চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তখন দেশের উত্তরবঙ্গসহ দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্য প্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’

সেই শীতই মৌসুমের শেষ শীত হবে জানিয়ে তিনি যোগ করেন, ফেব্রুয়ারির ওই শৈত্য প্রবাহের পর আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই।

সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status