|
৫০-এও ফিটনেসে ফাটাফাটি, কীভাবে এত টনটনে থাকেন শিল্পা শেঠি?
নতুন সময় ডেস্ক
|
![]() ৫০-এও ফিটনেসে ফাটাফাটি, কীভাবে এত টনটনে থাকেন শিল্পা শেঠি? ইনস্টাগ্রামে এক ঝলক দেখলেই বোঝা যায়, আজও কীভাবে দুর্দান্ত শারীরিক ফর্ম ধরে রেখেছেন তিনি। সকালবেলার রুটিন থেকে শুরু করে খাবারে পরিমিতিবোধ, সবকিছুতেই আছে এক ধরণের ডিসিপ্লিন। বয়স তার কাছে যেন কেবলই একটি সংখ্যা, নিজেকে তরুণ রাখতে কী করেন তিনি? এই নিয়েই আজকের আলাপ।৫০-এও ফিটনেসে ফাটাফাটি, কীভাবে এত টনটনে থাকেন শিল্পা শেঠি? ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শিল্পা শেঠির। শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের পরপরই নজর কাড়েন সুন্দর মুখাবয়ব, লম্বা গড়ন আর দুর্দান্ত পারফরম্যান্সে। তারপর একে একে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি, ‘ধাড়কান’, ‘ফের মিলেঙ্গে’, ‘লাইফ ইন এ মেট্রো’সহ একাধিক সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন হিসেবে। ২০০৭ সালে ব্রিটেনের ‘বিগ ব্রাদার’ রিয়্যালিটি শোতে অংশ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন শিল্পা। সেখানে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন - প্রতিমন্ত্রী
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডদ ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
কুড়িগ্রামে বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভবনা ভেস্তে যাচ্ছে
গাজীপুরে নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; মানববন্ধন
