ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 January, 2019, 11:24 AM

ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ব্রাজিলে আকরিক খনির বাঁধ ভেঙে নিহতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ৪৬ জনকে।

বার্তা সংস্থা থমসন রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

গত শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরে ওই বাঁধ ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত খনিটির স্বত্ত্বাধিকারী ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ‘ভেল’।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শ্রমিক। ঘটনার সময় তারা বাঁধসংশ্লিষ্ট ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status