ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সুজানার প্রশ্ন: কেন নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না?
সাকিব আল রোমান
প্রকাশ: Sunday, 27 January, 2019, 4:28 AM
সর্বশেষ আপডেট: Sunday, 27 January, 2019, 4:31 AM

সুজানার প্রশ্ন: কেন নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না?

সুজানার প্রশ্ন: কেন নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না?

নতুন বছর শুরু হলেও এখনো ক্যামেরার সামনে নতুন কাজ নিয়ে হাজির হননি জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা। দর্শকের কাছে দারুণ জনপ্রিয়তা থাকা সত্ত্ব্বেও অনেক দিন ধরেই এই অভিনেত্রীকে দর্শক কোনো নতুন কাজে পাচ্ছেন না। অজানা কারণেই তিনি থাকছেন আড়ালে।

গত দুই বছর কখনো দেশে আবার কখনো বা দেশের বাইরে উড়াল দিয়েছেন তিনি। আবার কখনো ব্যবসায় মনোযোগী হয়েছেন। তবে কি শোবিজ থেকে বিদায় নিবেন তিনি? এই প্রশ্ন তার ভক্ত ও চার পাশের অনেকের কাছ থেকে শোনা যায়।  

একটা সময় নাটক-মডেলিংয়ে দারুণ ব্যস্ত ছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা। কিন্তু দীর্ঘ সময় তাকে টিভি পর্দার কোনো নাটক-বিজ্ঞাপনে দেখা যাচ্ছে না। হৃদয় খান, তাহসান ও ইমরানের গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। সেখানেও সফল হয়েছেন এই গ্ল্যামার কন্যা। সবশেষ গেল বছরের শেষের দিকে জনপ্রিয় গায়ক বালামের একটি গানের মিউজিক ভিডিও’র শুটিং করেছেন তিনি।

সুজানা বলেন, আমি নিয়মিত কাজ করতে চাই। তবে সেটি অবশ্যই ভালো কাজ হতে হবে। যেটি দর্শক আমার কাছে সব সময়ই প্রত্যাশা করে। তবে কেন নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না, সেটি আমি সঠিকভাবে জানি না। কিন্তু আমি কেমন নিশ্চয় সবাই জানে, আমি কোনো কাজেই ব্যর্থ হইনি। নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও- সবক্ষেত্রে দর্শক আমাকে নিয়েছেন। এরপরেও যদি কোনো নির্মাতা এগিয়ে না আসেন তাহলে আমার কী করার আছে।

শোবিজের বাইরে এই অভিনেত্রী সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রতিষ্ঠানে এতিম শিশুদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি উত্তরার একটি প্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদেরও দেখাশোনা করছেন। সময়  পেলে শিশুদের দেখতে সেখানে ছুটে যান তিনি। সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন এই মডেল-অভিনেত্রী। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status