ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 10:57 AM

নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

এবার নতুন রাজনৈতিক দল গঠন করেছেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম খান তার নিজস্ব রাজনৈতিক দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন। 

পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে রেহাম খান বলেন, আমি আগে কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। একবার একজনের জন্য একটি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি। 

তিনি জানান, তার দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। এটি শুধু একটি দল নয়, একটি আন্দোলন, যা রাজনীতিকে জনগণের সেবায় রূপান্তরিত করতে চায়।
 
পাকিস্তানের চলমান সমস্যার দিকে ইঙ্গিত রেহাম বলেন, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার অভাব রয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status