ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
‘মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 10:08 AM

‘মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম’

‘মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। 

সম্প্রতি এক পোস্টে নুসরাত ফারিয়া জানান যে, সত্য কখনো দেরি করে, হার মানে না। 

নুসরাত ফারিয়া পোস্ট দিয়ে লিখেছেন, ‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম।’

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আরিয়ার নামে একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন নুসরাত ফারিয়া আপু সময় সব সময় তার যোগ্য জবাব দেয়।’ আরেকজনের কথায়, ‘দারুন কথা একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।’

প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status