ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালীতে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 6:32 PM

নোয়াখালীতে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকার বামনী নদীর পাড় সংলগ্ন কচ্ছপদের খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মরদেহটি উপজেলার মুছাপুর ক্লোজার এলাকার বামনী নদীর পাড়ের ব্লকের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। তার গায়ে লাল টি-শার্ট ও পরনে সাদা পায়জামা ছিল। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে বামনী নদী পাড় সংলগ্ন কচ্ছপদের খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। যুবকের মরদেহ উদ্ধার করা হলেও নাম–ঠিকানা জানা যায়নি। নিহত যুবকের শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি ৪-৫ দিন আগে মারা গেছেন। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ফেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status