ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া-- কুড়িগ্রামে রিজভী আহম্মেদ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 6:21 PM

এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া-- কুড়িগ্রামে রিজভী আহম্মেদ

এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া-- কুড়িগ্রামে রিজভী আহম্মেদ

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি'র সিনিয়র যুগ্ম- মহাসচিব ও আমরা বিএনপি পরিবার- এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন- এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া। 

আজ ১৫ জুলাই মঙ্গলবার কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে শহীদ ১০ পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

'আমরা বিএনপি পরিবার'র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রুহুল কবির রিজভী আরও বলেন- দেশে অনেক সংকট থাকার পরেও ডা. ইউনুস  সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে ৩-৪ শত টাকা কাঁচা মরিচের কেজি, খাদ্য পণ্য দ্রব্যের দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে তারপরও আমরা সমর্থন করছি। তিনি অসৎ না। শেখ হাসিনার মত পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাই ওভারের নামে দেশের টাকা বাইরে পাচার করছেন না। তবে
এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান সম্পর্ক তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই আগষ্টের আন্দোলন বেগবান হয়েছে।সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না বলে জানান তিনি। 

এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া-- কুড়িগ্রামে রিজভী আহম্মেদ

এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া-- কুড়িগ্রামে রিজভী আহম্মেদ

ধর্ম নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছেন, দেশের মানুষ জানে কারা ধর্ম নিয়ে রাজনীতি করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)আব্দুল খালেক, বিএপি নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা  বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক  শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুখ, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপি নেতা সহিরুজজামান সাজু, প্রমূখ।

সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কার্যালয় পরিদর্শন করেন রিজভী আহম্মেদ। এসময় দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status