|
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাসুমের চিকিৎসায় সহায়তার হাত বাড়ালো প্রশাসন
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাসুমের চিকিৎসায় সহায়তার হাত বাড়ালো প্রশাসন মাসুম চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা নামাচর এলাকার শফিকুল ইসলাম ও মোরশেদা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। পরিবারের আর্থিক অবস্থা নাজুক—জমিজমা বলতে মাত্র তিন শতক বসতভিটা। সন্তানের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যেই নিজেদের দুটি গরু বিক্রি করতে হয়েছে। তবুও থেমে নেই মাসুমের চিকিৎসা, সামনে রয়েছে আরও ব্যয়বহুল চিকিৎসার ধাপ। এ অবস্থায় বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক মাসুমের বাবা-মায়ের হাতে চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকার অনুদান তুলে দেন। মাসুমের মা মোরশেদা বেগম বলেন, ‘ইউএনও স্যার আমাদের ২০ হাজার টাকা দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা। স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যেন সব সময় ভালো থাকেন।’ চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতেও প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
