ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বনানীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 1:05 PM

বনানীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি

বনানীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি

রাজধানীর বনানী থানার ক্যান্সার হাসপাতালের পেছনে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৪ জুলাই) রাতে অসুস্থ অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ওসিসিতে ভর্তি দেন চিকিৎসক।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে গত রাতে বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই শিশু ফুটপাতেই থাকত। গত রাতে কে বা কারা ওই শিশুকে বনানী ক্যান্সার হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। 

যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status