|
এবার প্রকাশ্যে মৃত্যুর আগে সেই অভিনেত্রীর শেষ বার্তা
নতুন সময় ডেস্ক
|
![]() এবার প্রকাশ্যে মৃত্যুর আগে সেই অভিনেত্রীর শেষ বার্তা তবে প্রশ্ন ওঠে, এত দীর্ঘ সময় ধরে হুমাইরার খোঁজ কেউ নেয়নি কেন। এমনকি অভিনেত্রীর সঙ্গে তার পরিবারেরও দূরত্ব ছিল বলে জানা গেছে। ফলে বিষয়টি ঘিরে দানা বাঁধে নানা সন্দেহ। এই যখন পরিস্থিতি, দুর এ শেহওয়া নামে হুমাইরার এক ঘনিষ্ঠ বন্ধু প্রকাশ্যে এনেছেন অভিনেত্রীর পাঠানো একটি শেষ ভয়েস নোট, যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে হুমাইরাকে বলতে শোনায়, আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে ঘুরছিলাম। খুব খুশি হয়েছি শুনে যে তুমি মক্কায় আছো। আমার জন্য অনেক দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু কিংবা বোনের জন্য মন থেকে অনেক দোয়া করবে। আমার ক্যারিয়ারের জন্যও দোয়া করবে। এদিকে শোনা যায়, দীর্ঘদিন ভাড়া না মেটানোয় করাচির ওই আবাসনের মালিক মামলা করেছিলেন হুমাইরার নামে। পরে হুমাইরার হদিস না মেলায় আবাসনের ওই বন্ধ ঘরে হানা দেয় পুলিশ। আর তখনই প্রকাশ্যে আসে অভিনেত্রীর মৃত্যুর খবর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
