ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 July, 2025, 10:33 AM

মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ

মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। তবে ওই সময়ে অন্যান্য স্টেশনে স্বাভাবিক থাকবে মেট্রোরেলের চলাচল। কেবল ঢাবি স্টেশনে কোনো ট্রেন দাঁড়াবে না।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে ওই দিনের জন্য ঢাবি স্টেশন বন্ধ রাখা হবে। রোববার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে স্টেশনটি বন্ধ রাখা হবে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণীর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status