ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 3:48 PM

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছে

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছে

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি হলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। সেই অনুষ্ঠানটিই আজ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত আছেন।

সভাপতির বক্তব্যে নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পথচলার আহ্বান জানান রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

আলোচনা অনুষ্ঠান শেষে ঢাবির চারুকলা থেকে র‌্যালি বের করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status