ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 3:44 PM

নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শুরু

নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শুরু

সংবাদকর্মীদের জন্য গঠিত নবম ওয়েজবোর্ডের সুপারিশ পর্যালোচনায় পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

২০১৮ সালের জানুয়ারি মাসে নবম ওয়েজ বোর্ড (মজুরি বোর্ড) গঠন করে সরকার। ১৩ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে।

কমিটি ৪ নভেম্বর সুপারিশ জমা দেয়। এতে পাঁচটি শ্রেণিতে ১৫টি গ্রেড রয়েছে। প্রথম তিনটি গ্রেডে ৮০ শতাংশ এবং নিচের তিন গ্রেডে ৮৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া ৬০-৭০ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়।

গত সোমবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status