ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভালো সিনেমা নির্মাণ করতে চান শাকিব খান
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 25 January, 2019, 6:25 AM

ভালো সিনেমা নির্মাণ করতে চান শাকিব খান

ভালো সিনেমা নির্মাণ করতে চান শাকিব খান

প্রথম দুটি সিনেমায় দৃশ্যগল্পের নির্মাতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন রায়হান রাফি। ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ শিরোনামের দুটো ছবিই টাকার হিসেবে পেয়েছে হিটের তকমা। সমালোচক, দর্শকসহ চলচ্চিত্রবোদ্ধারাও প্রশংসা করেছেন সিনেমা দুটোর। কদিন আগেই রাফি হাত দিয়েছেন তার তৃতীয় সিনেমায়। শিরোনাম ঠিক না হওয়া ছবিটির কাজ শুরু হবে আসছে মার্চ মাসে।

তবে রাফি ভক্তদের জন্য রয়েছে এর চেয়েও চমকপ্রদ একটি খবর। এ বছরেই রাফির নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন শাকিব। এ কারণে গত একমাস ধরে রাফির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি বলেছে, ‘বাংলাদেশেই ভালো সিনেমা নির্মাণ করতে চাচ্ছেন শাকিব খান। ছবির জন্য বাজেটও রাখছেন ভালো। এ জন্যই রায়হান রাফিকে পছন্দ করেছেন তিনি। কারণ রাফির বানানো দুটি সিনেমাই বেশ পছন্দ করেছেন তিনি। শাকিব চাচ্ছেন তাকেও যেন এভাবেই পর্দায় উপস্থাপন করা হয়।’

রাফি-শাকিবের নতুন ছবিটির নাম কিংবা গল্প প্রসঙ্গে এখনো তেমন কিছু জানা যায়নি। শাকিবের বীপরিতে কে নায়িকা হবেন সেটিও নিশ্চিত করেনি কেউ। শাকিব এবং রাফি দুজনেই মুখে কুলুপ এঁটে বসে আছেন। ছবিটি প্রসঙ্গে রা শব্দটিও করছেন না তারা। তবে তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এ বছরের মাঝামাঝি সময়েই দৃশ্যধারণের কাজে নামবেন তারা।

প্রসঙ্গত, শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’। এসকে ফিল্মসের ব্যানারে ওই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে ঈদুল ফিতরে। বদিউল আলম খোকনের পরিচালনায় রেকর্ড পরিমাণ ব্যবসাও করেছিল শাকিব-অপু-ববি ত্রয়ীর ওই সিনেমা। তবে সে সময় ছবিটির বিরুদ্ধে তেলেগু ছবি ‘রেবেল’ থেকে ফ্রেম টু ফ্রেম নকল করার অভিযোগও উঠেছিল।

এদিকে, রাফি তৃতীয় যে ছবিটিতে হাত দিয়েছেন সেখানে অভিনয় করবেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। তাদের সঙ্গে থাকবেন রোশানও। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই ছবিতে দর্শক দেখবে অন্ধকার জগতে বিচরণ করা মানুষদের গল্প।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status