|
পিরোজপুরে তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পিরোজপুরে তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আমজাদ শেখ ও তার পরিবারের উপর অগ্নিকাণ্ডের দুর্যোগ নেমে এসেছে, তা নিঃসন্দেহে আমাদের সকলের হৃদয় স্পর্শ করেছে। একজন দলের কর্মী ও সাধারণ নাগরিক হিসেবে তার এই দুঃসময়ে আমরা পাশে আছি এবং থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এই পরিবারটির খোঁজ নিতে এসেছি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। এটি একটি প্রাথমিক সহায়তা, ভবিষ্যতেও আমরা প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবো। আমরা বিশ্বাস করি, দলীয় ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্ববোধ একে অপরের পাশে দাঁড়ানো উচিত। আমজাদ ভাইয়ের পরিবার যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে জেলা ছাত্রদল সর্বাত্মক সহযোগিতা করবে। এসময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, মোহাম্মদ জালাল শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মন্টু শেখ, সদস্য মো. মনির শেখ, সদস্য মামুন হাওলাদার, সদস্য নিলয় আহমেদ হাসানসহ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম আকন রেজাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। জালিস মাহমুদ পিরোজপুর |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
