ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে ছাত্র হত্যা মানলায় আ'লীগ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 July, 2025, 12:28 PM

গাজীপুরে ছাত্র হত্যা মানলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে ছাত্র হত্যা মানলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা হত্যা মামলায় এক আ'লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশের সদস্যরা। রোববার (৬জুলাই) সন্ধ্যায় নগরীর ডেগেরচালা এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আ'লীগ নেতা হলেন ৩২নং ওয়ার্ডের ইসমাইল মেম্বার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর ৩২নং ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন তিনি। গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, আজ সোমবার গ্রেপ্তার এ নেতাকে আদালতে প্রেরণের পর জিজ্ঞেসাবাদের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করবে।

পুলিশ আরো জানায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডেগেরচালা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আ'লীগের এ নেতাকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রকৃয়া অনুসরণ করে তাকে আজ আদালতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status