ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে কিশোরী ধর্ষণের শিকার ; ধর্ষকসহ সহযোগী এক নারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 July, 2025, 12:26 PM

গাজীপুরে কিশোরী ধর্ষণের শিকার ; ধর্ষকসহ সহযোগী এক নারী আটক

গাজীপুরে কিশোরী ধর্ষণের শিকার ; ধর্ষকসহ সহযোগী এক নারী আটক

গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকুর এলাকার একটি বাড়িতে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন।

রোববার বিকেলে নগরীর ৩৩ নম্বর  ওয়ার্ডের উত্তর খাইলকুর মুক্তার বাড়ি এলাকার বিএনপি নেতা মোহাম্মদ আলীর বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বিএনপি নেতার বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নারী ও শিশু সাপোর্ট সেন্টারে প্রেরণ করেছেন। এ ঘটনায় ধর্ষক মো. শুভ ওরফে রকি (২৪) ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে লাবনী (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা মোহাম্মদ আলীর বাড়িতে গত জুন মাসে লাবনী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে রীতিমতো মাদক সেবন ও কেনাবেচার আসর বসিয়েছিলেন। এর কয়েক দিন আগে লাবনী ভিকটিমকে নিজের আত্মীয় পরিচয়ে ওই ভাড়া বাসায় আনেন। এরপর থেকে ভিকটিমকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণে বাধ্য করতেন।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ধর্ষক মো. শুভ ওরফে রকি ওই বাসায় ইয়াবা ট্যাবলেট সেবন করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে  ভিকটিমের ডাকচিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়া লোকজন এসে ধর্ষক রকি ও লাবনীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ভিকটিমকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার-সহ ধর্ষক ও ধর্ষণের সহযোগী ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো.আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক রকি ও ধর্ষণে সহযোগিতা করার দায়ে লাবনী নামে এক নারীকে আটক করা হয়েছে। ভিকটিমকে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নারী ও শিশু সার্পোট সেন্টারে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status