ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
গাজীপুর মহানগর বিএনপির ৪নেতা বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 July, 2025, 12:23 PM

গাজীপুর মহানগর বিএনপির ৪নেতা বহিষ্কার

গাজীপুর মহানগর বিএনপির ৪নেতা বহিষ্কার

গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন পাপ্পু সরকার ও অঙ্গ-সহযোগী সংগঠনের অপর আরো তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য-সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু'র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ বহির্ভূত সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। অন্যান্য বহিস্কৃতরা হলেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, নগর বিএনপি'র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সোমবার সকাল ৯টায় বহিষ্কারের বিষয়টি নতুন সময়কে নিশ্চিত করে বলেন, বিএনপিকে গণমুখী ও চাদঁবাজ মুক্ত করতে দলের সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানাই। তিনি জানান, নানা অনিয়মে সম্পৃক্ততার সত্যতার ভিত্তিতেই এক পত্রে তাদের ৪জনকে বহিষ্কার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status