ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ওয়ালটন স্মার্টফোনে এয়ার টিকিট, নিশ্চিত ক্যাশব্যাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 3:48 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 January, 2019, 4:08 PM

ওয়ালটন স্মার্টফোনে এয়ার টিকিট, নিশ্চিত ক্যাশব্যাক

ওয়ালটন স্মার্টফোনে এয়ার টিকিট, নিশ্চিত ক্যাশব্যাক

স্মার্টফোন ক্রেতাদের জন্য বিশেষ অফার দিয়েছে ওয়ালটন। নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে এসএমএস-এর মাধ্যমে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করলেই থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট পাওয়ার সুযোগ। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক। অফারটি চলবে ৩১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত।

ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, এই অফারের আওতায় ‘প্রিমো এইচসেভেন’ এবং ‘প্রিমো এইচসেভেনএস’ এই দুই মডেলের স্মার্টফোনে এয়ার টিকেট এবং ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ফোনদুটিতে ক্রেতাদের জন্য রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট পাওয়ার সুযোগ। সেটা না পেলেও সর্বনি¤œ ৫০০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক পাবেন ক্রেতা।
তিনি আরো জানান, ফোনদুটির দাম যথাক্রমে ৬,৯৯৯ এবং এবং ৮,৯৯৯ টাকা। যেকোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে নগদের পাশাপাশি ইএমআই এবং কিস্তিতে ফোনগুলো কিনলেও এয়ার টিকেট এবং ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে।

অফারটি পেতে ফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে বিও (BO) লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (IMEI) নাম্বার লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে এয়ার টিকেট অথবা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, প্রিমো এইচসেভেন স্মার্টফোনে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরযুক্ত ফোনটিতে ব্যবহৃত হয়েছে ১ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, মালি-৪০০ গ্রাফিক্স, ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা ১২৮ জিবি এসডি কার্ড সাপোর্ট করবে। এর সামনে ও পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ২৮৫০ এমএএইচ ব্যাটারির ফোনটি অ্যান্ডয়েড নূগাট ৭.০ পরিচালিত। এই ফোনে রয়েছে সর্বোচ্চ এক বছরের বিক্রয়োত্তর সেবা।

প্রিমো এইচসেভেনএস দেশে তৈরি একটি ফোরজি ফোন। যাতে ব্যবহৃত হয়েছে ৫.৪৫ ইঞ্চির ফুল ভিউ আইপিএস ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরযুক্ত ফোনটিতে আছে ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স এবং ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। ফোনটির পেছনে ১৩ এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সমৃদ্ধ ফোনটি অ্যান্ডয়েড ৮.১ ওরিও পরিচালিত। অলঅয়েজ অন ডিসপ্লে সুবিধার ফোনটির সুরক্ষায় রয়েছে ফেস আনলক এবং ফিংগারপ্রিন্ট স্ক্যানারও।

দেশে তৈরি এই ফোনে এক বছরের রেগুলার বিক্রয়োত্তর সেবার পাশাপাশি ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট এবং ১০১ দিনের প্রায়োরিটি সেবা থাকছে।

আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ারে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status