ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
চিলমারীতে শতবর্ষী কড়ই গাছের ভেতর আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস, অতঃপর..
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Tuesday, 1 July, 2025, 2:27 PM

চিলমারীতে শতবর্ষী কড়ই গাছের ভেতর আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস, অতঃপরdiv class=

চিলমারীতে শতবর্ষী কড়ই গাছের ভেতর আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস, অতঃপর

কুড়িগ্রামের চিলমারীর রমনা রেলস্টেশনে শতবর্ষী এক কড়ই গাছের ভেতরে হঠাৎ করে আগুন জ্বলতে শুরু করেছে। এই রহস্যজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম কৌতূহলের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২:৩০ টার দিকে গাছটি উপড়ে পড়ে যায়।

এ বিস্ময়কর ঘটনা ঘটে চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়। ঘটনা জানাজানি হতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ গাছটি দেখতে ছুটে আসেন।

এ বিষয়ে উপস্থিত কয়েকজন জানান, কেউ কেউ বলছেন গাছে আগুন কেউ ইচ্ছে করে ধরিয়ে দিয়েছে, আবার কেউ এটিকে ‘আল্লাহ প্রদত্ত আগুন’ বলেও মন্তব্য করছেন।

স্থানীয়রা জানান, “আমরা লোকমুখে খবর পাই রমনায় গাছে আগুন লেগেছে। তখন ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে শুনলাম ফায়ার সার্ভিস এসে বহু চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। আসলে এ আগুন কোথা থেকে এলো, আমরা কিছুই বুঝতে পারছি না।”

এক স্কুলশিক্ষার্থী মিষ্টি বলেন, “আমি সকালে স্কুলে এসে শুনি গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের নিয়ে এখানে দেখতে এসেছি।”

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “গাছটি রেলওয়ের জায়গায় অবস্থিত। আমরা সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিস সবদিক থেকে চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”

তবে দুপুর ১২:৩০ টার দিকে হঠাৎ করেই গাছটি উপড়ে পড়ে যায়। এ ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status