ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
রাণীশংকৈলে নারী উদ্যোক্তাদের "মহিলা মার্কেট" উদ্বোধন
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Monday, 30 June, 2025, 8:41 PM

রাণীশংকৈলে নারী উদ্যোক্তাদের

রাণীশংকৈলে নারী উদ্যোক্তাদের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারী উদ্যোক্তাদের মার্কেট "নেকমরদ বাজার" অর্থাৎ মহিলা মার্কেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

সোমবার(৩০ জুন) বিকেলে নবনির্মিত মার্কেট প্রাঙ্গণে ফিতা কেটে দোতলা ভবনের উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান। 

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে  সাবেক চেয়ারম্যান এনামুল হক, ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, ইউপি সচিব সুব্রত মালাকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিলা মার্কেট উদ্বোধনের প্রধান উদ্দেশ্য হল নারী উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ এবং উপযুক্ত ব্যবসা ক্ষেত্র তৈরি করা। আর এই মার্কেটটি এ উপজেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমনকি মার্কেটটি উদ্বোধনের ফলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রি করার জন্য একটি নির্দিষ্ট স্থান পেলেন। উদ্বোধন শেষে মার্কেটের ২৩টি দোকান ঘর পরিদর্শন করেন অতিথিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status