ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত
আবু হানিফ, নাগেশ্বরী
প্রকাশ: Monday, 30 June, 2025, 8:13 PM
সর্বশেষ আপডেট: Monday, 30 June, 2025, 8:23 PM

নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষিবিদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিওকর্মী ও কৃষকদের নিয়ে এ অনুষ্ঠান হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেনের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এবং স্বগত বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা অফিসার শাহরিয়ার হোসেন। 

এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন শহীদ, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ। শেষে পার্টনার প্রোগ্রামের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status