ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পরীক্ষা দিতে গিয়ে যেভাবে নিখোঁজ হলেন মাহিরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 June, 2025, 11:58 AM
সর্বশেষ আপডেট: Monday, 30 June, 2025, 1:06 PM

পরীক্ষা দিতে গিয়ে যেভাবে নিখোঁজ হলেন মাহিরা

পরীক্ষা দিতে গিয়ে যেভাবে নিখোঁজ হলেন মাহিরা

এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ পুলি। পরে প্রায় ১৫-১৬ ঘণ্টা পর রবিবার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করে র‍্যাব।

র‍্যাবের কাছে মাহিরা জানিয়েছেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে সাভারের নির্জন একটি স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর পরনের পোশাক পরিবর্তনের জন্য মাহিরাকে একটি পোশাক দেওয়া হয়। এই সুযোগে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন।
 
মাহিরা আরো দাবি করেন, এরপর তিনি জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে রাস্তায় তিনি র‍্যাবের গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র‍্যাব। ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি র‍্যাব।
 
এর আগে রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হন মাহিরা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিলে জানা যায়, মাহিরা ওইদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status