|
ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: নিজ গ্রাম দেহলাতে শোকের ছায়া
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: নিজ গ্রাম দেহলাতে শোকের ছায়া পারিবারিক সূত্রে ও মনির হোসেনের আত্মীয় মোঃ রাশেদ জানান, ছেলে নাঈমের চিকিৎসার উদ্দেশ্যে গত কয়েকদিন আগে মনির হোসেন সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। শনিবার সকালে মনির হোসেন তার স্ত্রী স্বপ্না বেগম ও ছেলে নাঈমকে চিকিৎসার জন্য ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তারের সিরিয়াল না পেয়ে রাতে পাশ্ববর্তী আবাসিক হোটেল ‘সুইট স্লিপ’ এ অবস্থান করেন তাঁরা। বিকালে ঐ হোটেলে নাস্তা খেয়ে রাত ১১টার দিকে একই হোটেল থেকে রাতের খাবার নিয়ে আবাসিক হোটেলের রুমে নিয়ে যান। আজ (রবিবার) সকালে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে গেলে মনির হোসেনের চাচা রফিক উল্যাহকে বিষয়টি জানালে তিনি ও স্বজনরা মারাত্মক অসুস্থ্য অবস্থায় মনির হোসেন, স্বপ্না বেগম ও নাঈমকে আদ-দ্বীন হসপিটালে নিয়ে গেলে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে প্রবাসী মনির হোসেন, স্বপ্না বেগম ও সন্তান নাঈম মৃত্যুবরণ করেন। এদিকে একসাথে বাবা-মা ও সন্তানসহ তিনজনের আকষ্মিক ও রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রামগঞ্জ উপজেলার গ্রামের বাড়ীতে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। এলাকাবাসীর ধারণা খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানান, মনির হোসেনের চাচা রফিক উল্যাহ। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে একইসঙ্গে মা-বাবা ও সন্তানের মৃত্যুতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের ঈমান আলী ব্যাপারী বাড়ীতে চলছে শোকের মাতম। নিহতদের আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার সাধারণ মানুষ এমন মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হয়ে গেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
