ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধ্যরাতে রাজধানীর সড়কে ঝরল ৫ প্রাণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 June, 2025, 2:01 PM

মধ্যরাতে রাজধানীর সড়কে ঝরল ৫ প্রাণ

মধ্যরাতে রাজধানীর সড়কে ঝরল ৫ প্রাণ

মধ্যরাতে রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর ট্রাক উঠে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সব মিলিয়ে শনিবার মধ্যরাতে সড়কে ঝরেছে ৫ প্রাণ।

উত্তরায় নিহতরা হলেন- জাবেদ আলম খান (৫৫) এবং তার দুই ভাগনে নাইমুল হক (৩২) ও অমিত (২৩)। এদের মধ্যে অমিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন। রোববার (২৯ জুন) সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী পাথরভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। স্থানীয় একটি হাসপাতালে স্বজনকে দেখে খিলক্ষেতের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দের পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাত ৩টার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেইটের দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরানোর সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়েছে চালক।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status