ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাগমারায় গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 9:08 PM

বাগমারায় গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগমারায় গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল্লাহ হেল বাকীর পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক জিল্লুর রহমান, আফাজ্জল হোসেন, হাফিজুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে সুমনা আফরোজ দিবা, আফসানা খাতুন, সাজিম হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মাস্টার লুৎফর রহমান, মাস্টার মোজাম্মেল হক সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status