ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীরের শোডাউন-গণসংযোগ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Thursday, 26 June, 2025, 1:05 PM

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীরের শোডাউন-গণসংযোগ

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীরের শোডাউন-গণসংযোগ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (২৫ জুন) বেলা ১২টার দিকে তাড়াশ শহরে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন সেলিম জাহাঙ্গীর। পরে খন্দকার সেলিম জাহাঙ্গীর তাড়াশ উপজেলার হজরত শাহ শরীফ জিন্দানী (রহ.) এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সভায় বক্তব্য দেন- তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সাবেক ইউপি চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমাম শহীদ, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম ও আবুল প্রামানিক প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status