ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে 'আমার গ্রাম আমার শহর পাইলট' প্রকল্পের কাজ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Wednesday, 25 June, 2025, 6:06 PM

ভূরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে 'আমার গ্রাম আমার শহর পাইলট' প্রকল্পের কাজ

ভূরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে 'আমার গ্রাম আমার শহর পাইলট' প্রকল্পের কাজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের কাজ। এলজিইডি'র তত্ত্বাবধানে ১৪ কোটি ২২ লাখ ৭শ ২৮ টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ গত জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে । চুক্তি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর ২০২৫ এ প্রকল্পের কাজ শেষ হবে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডি'র তত্ত্বাবধানে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের আওতায় পাথরডুবি প্রাইমারি স্কুল থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন করণ, ঢেবঢেবী বাজার থেকে ময়দান খনি বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন করণ, পাথরডুবি গার্লস স্কুল থেকে উত্তর পাথরডুবি ভায়া চাঁদনী বাজার সড়ক উন্নয়ন করণ, ভুরুঙ্গামারী থেকে সাহেবগঞ্জ সড়ক উন্নয়ন করণ সহ চারটি প্রকল্পের মোট ১০.০৬ কি:মি: সড়ককের কাজ চলমান রয়েছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএফটিই, ইটিসিএল, জেডইচডি, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম।

ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়িত্বরত প্রতিনিধি মির্জা রাইসুল ইসলাম ফিলিপস জানান, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে  যথাসময়ে এ প্রকল্পের কাজ শেষ হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জনকন্ঠকে বলেন, প্রকল্পগুলোতে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রকল্পের কাজ পরিদর্শন করছেন। আমিও নিয়মিত পরিদর্শন করছি। এখানে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। 

প্রকল্প নির্মাণে শিডিউল ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং প্রকল্প কাজে তদারকি ও নজরদারি রয়েছে। তবে প্রকল্পগুলোর সড়কের দু'পাশে কিছু ইউক্যালিপটাস গাছ কর্তনে বন বিভাগের ধীরগতির কারণে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বন বিভাগকে গাছগুলি দ্রুত কর্তনের অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status