|
তরুণীকে ফাঁকা বাসায় নিয়ে আসার প্রস্তাব, গাজীপুর ছাত্রদল সভাপতির ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() তরুণীকে ফাঁকা বাসায় নিয়ে আসার প্রস্তাব, গাজীপুর ছাত্রদল সভাপতির ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে ছাত্রদল সভাপতিকে আশালীন ভাষায় এক তরুণীর সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। ভিডিওটিতে মহানগর ছাত্রদল সভাপতিকে এক তরুণীর সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনের এক পর্যায়ে তিনি ওই তরুণীর উদ্দেশে বলেন, ‘অনেক আদর করব, ভালোবাসা দেব।’ এ সময় ওই তরুণী বলেন, ‘ঠিক আছে দেখা যাবে। সকালে কল দেব, এখন অনেক ঘুম পাচ্ছে।’ এরপর ছাত্রদল নেতা বলেন, ‘তাহলে একটু পিছে যাও। আমি একটু ভালো করে দেখব তোমাকে।’ তরুণী বলেন, ‘এটা ঠিক না, প্লিজ এটা ঠিক না।’ পরে ছাত্রদল নেতা বলেন, ‘এটা ঠিক আছে। হাত সরাও, দাঁড়াও পিছে গিয়ে দাঁড়াও। ওকে, ওয়ান্ডারফুল।’ অপর এক ভিডিওতে ওই তরুণীর সঙ্গে ছাত্রদলের এই নেতাকে অশালীন কথাবার্তা বলতে শোনা যায়। এ সময় তিনি বাসা ফাঁকা থাকায় ওই তরুণীকে নিয়ে আসার প্রস্তাব দেন। বিষয়টিকে তৃণমূল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরাসহ নেটিজেনরা ‘নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ’ হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ লিখেছেন, ‘যদি মহানগর ছাত্রদলের সভাপতি এমন চরিত্রের অধিকারী হন, তবে স্কুল-কলেজের ছাত্রীরা আদৌ কতটা নিরাপদ?’ এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘বিষয়টি আমিও শুনলাম। আমার আইডি হ্যাক করা হয়েছে। কমিটিকেন্দ্রিক ইস্যু করে কিছু কিছু প্রার্থী এবং কিছু স্বার্থান্বেষী মহল ও আওয়ামী মহলের এজেন্ডা তারা আমার বিরুদ্ধে কুরুচীপূর্ণ অডিও বা ভিডিও যেটি ভাইরাল করছে।’ তিনি আরো বলেন, ‘আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি, আমার দলীয় নেতাকর্মীদের সঙ্গে। কে বা কারা একটা মেয়ের সাথে ভিডিও এডিট করে এটা করেছে। এটা সম্পূর্ণ ফেইক। এই মেয়েকে আমি চিনি না। সে আমাদের দলের কোনো নেতাকর্মীও না।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
