|
সাবেক এমপি জিয়াউর রহমানের কোটি টাকার অবৈধ সম্পদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের মামলা
ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() সাবেক এমপি জিয়াউর রহমানের কোটি টাকার অবৈধ সম্পদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের মামলা সোমবার (২৩ জুন) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মো. আক্তার হোসেন। এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি জিয়াউর রহমান পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসবিহীন ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার সম্পদের মালিক বনে যান এবং তা ভোগদখলে রাখেন। এছাড়াও জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত পাঁচটি হিসাবে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেন পাওয়া গেছে, যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক। জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধে ও জ্ঞাতআয় বহির্ভূত ৫২ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে দুদক সন্দেহ প্রকাশ করেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
