ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চন্দনাইশে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
খালেদ রায়হান, চন্দনাইশ
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 2:02 PM

চন্দনাইশে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চন্দনাইশে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি সম্প্রসারন চট্টগ্রামের অধিদপ্তরের উপ- পরিচালক রঘুনাথ নাহা।

উপজেলা উপ সহকারি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার ( ভুমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদৌসী আক্তার, নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, মানেস দে প্রমুখ। 

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।ৃ 

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status