ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান: অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর
প্রকাশ: Monday, 2 June, 2025, 2:53 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 June, 2025, 4:23 PM

বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান: অনিন্দ্য ইসলাম অমিত

বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান: অনিন্দ্য ইসলাম অমিত

বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এমন মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন,বহুদলীয় গণতন্ত্র চালু করে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়া। তিনি শুধু রাজনীতিক নন, সংবাদপত্রের স্বাধীনতার অন্যতম অগ্রদূতও।রোববার (১ জুন) যশোর প্রেসক্লাব চত্বরে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনিন্দ্য ইসলাম অমিত বলেন,বিএনপি বরাবরই গণমাধ্যমবান্ধব দল।

দেশের ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ থেকে শুরু করে আধুনিক সংবাদ মাধ্যমের প্রসারে বিএনপির সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন,বিএনপির দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজ সবসময় পাশে ছিল—আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন স্বাগত বক্তব্য দেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দেশপ্রেমিক সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,  যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status