ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
এবার বিপিএল নিষিদ্ধের দাবি ওলামা লীগের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 January, 2019, 8:06 PM

এবার বিপিএল নিষিদ্ধের দাবি ওলামা লীগের

এবার বিপিএল নিষিদ্ধের দাবি ওলামা লীগের

জুয়াড়ি তৈরির অভিযোগে দেশে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল নিষিদ্ধের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। জুয়াড়ি তৈরির কারখানা বিপিএল, আইপিএল খেলা বন্ধ করতে হবে।

এসময় দেশে বাল্যবিবাহ নিরোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলো (এনজিও) নিষিদ্ধেরও দাবি জানায় আওয়ামী ওলামা লীগ।

বক্তারা বলেন, ইসলাম ও মুসলিম বিদ্বেষী পশ্চিমা এনজিওগুলোর বাল্যবিবাহ বন্ধে তৎপর। এরা দেশের পারিবারিক মূল্যবোধ ও সামাজিক বন্ধন ধ্বংস, এইডস ছড়ানো, জনসংখ্যা হ্রাস ও দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত। দেশের ধর্মপ্রাণ মানুষ বিপথগামী করতে তৎপর এসব এনজিওকে বন্ধ করতে হবে।

তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক সংস্থা টেরেডেস হোমস নেদারল্যান্ডস, নিউইয়র্ক ভিত্তিক প্রোটেকটিং হিউম্যান রাইটস (পিএইচআর), যুক্তরাজ্যভিত্তিক সেভ দ্য চিলড্রেন, ইহুদি স্বার্থ সংরক্ষণকারী ইউনিসেফ, কুখ্যাত ইহুদি ব্যক্তি জর্জ সরোসের অর্থায়নে পরিচালিত ব্র্যাক বাল্যবিয়ে বন্ধে কাজ করছে।

বক্তারা আরও বলেন, সরকার দেশে বাল্যবিয়ে নিরোধ আইন প্রণয়ণ করলেও দেশে ১৮ বছরের নিচের ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারি মাতার পরিমাণ। সে নিয়ে মুসলিম বিদ্বেষী এনজিও বা সরকারের কোনও মাথাব্যথা নেই।

বক্তারা অবিলম্বে বাল্যবিয়ে নিরোধ নামক ‘কুফরি আইন’ প্রত্যাহারের পাশাপাশি মহানবী হযরত মোহাম্মদ (সা.) -এর প্রতি অবমাননার কারণে এনজিওগুলোর সঙ্গে সম্পৃক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানান।

সমাবেশ ও মানববন্ধনের সমন্বয় করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি- পীরজাদা আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, (পীর সাহেব, টাঙ্গাইল)। আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামি গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সহ সভাপতি- হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী (বাগেরহাটি) প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status