ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
২৮ কেজি গাঁজা ও ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নতুন সময় প্রিতবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:22 PM

২৮ কেজি গাঁজা ও ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৮ কেজি গাঁজা ও ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর)।

রোববার (২০ জানুয়ারি) রাত ১১.১৫ টায় গ্রেফতারকৃতরা ট্রাকে করে গাঁজা নিয়ে রাজধানীতে প্রবেশ করার সময় যাত্রাবাড়ীর দনিয়া রসুলপুর (চট্টগ্রাম হতে ঢাকাগামী) মহাসড়কের উপর ট্রাকটি তল্লাশী করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হল-মোঃ রতন মিয়া (৩৮) (ড্রাইভার), মোঃ ফারুক আকন্দ (৩২) ও মোঃ সুমন (৪৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়। যার নং-চট্ট মেট্রো-ট-১১৪৮৮২।

এবিষয়ে যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status