ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নওগাঁয় ১৭ লাখ টাকার গাঁজাসহ এক নারীকে আটক ১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:12 PM

নওগাঁয় ১৭ লাখ টাকার গাঁজাসহ এক নারীকে আটক ১

নওগাঁয় ১৭ লাখ টাকার গাঁজাসহ এক নারীকে আটক ১

নওগাঁর বদলগাছীতে ১৭ লাখ টাকার গাঁজাসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশসূত্রে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বদলগাছী-মহাদেবপর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার সদর ইউনিয়নের সোহাসা গ্রামের মৃত কাজেম ওরফে চিন্না প্রাং এর ছেলে আজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন সময়ে আজাদের স্ত্রী খোরশেদা বেগমের স্বীকারোক্তি মোতাবেক গোয়াল ঘরের মেঝেতে পুঁতে রাখা দুটি ড্রামে এবং প্লাস্টিকের দুটি বস্তার মধ্যে ৫২টি প্যাকেটে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৬৮ হাজার টাকা। অভিযান চলাকালীন সময়ে আজাদ বাড়িতে ছিলেন না। আজাদের স্ত্রী খোরশেদা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

খোরশেদা বেগম জানান, তার স্বামী ভ্যানচালক। রোববার রাতে আবু সাইদ নামের এক ব্যক্তি মাইক্রোবাস যোগে গাঁজাগুলো তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর আবু সাইদ ও তার স্বামী ড্রাম ও প্লাস্টিকের বস্তায় ভরে গাঁজাগুলো ঘরের মেঝেতে পুঁতে রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status