ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের খামার পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ- সচিব
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Thursday, 29 May, 2025, 11:19 PM

ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের খামার পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ- সচিব

ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের খামার পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ- সচিব

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর ও  তিলাই ইউনিয়নের দক্ষিণ  ছাট গোপালপুর  গ্রামের  গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী প্যাকেজের সুফলভোগীদের খামার পরিদর্শন করেন তিনি।

এ সময়  তিনি বলেন, এ অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রাণিসম্পদ দপ্তর থেকে গরু ছাগল হাঁস মুরগি দেয়া হয়েছিল এখন তা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। খামার করে স্বাবলম্বী হয়েছে সুফলভোগীরা। আমাদের প্রকল্প এখানে কাজ করেছে।

তিনি আরো বলেন, এ অঞ্চলকে ঘিরে মৎস্য এবং প্রাণিসম্পদ উভয় খাতের জন্য আমরা আলাদা প্রকল্প নিব। আমি আশা করছি আগামী মাসের মধ্যে এই প্রকল্পটি নেয়ার ব্যাপারে প্রাথমিক কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে ওখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে স্থানীয় সমস্যা সমাধানে যেভাবে প্রকল্প নেয়া দরকার যা জনমুখী হয় এবং বাস্তবায়নযোগ্য হয় আমরা সেভাবেই প্রকল্প নেয়ার চেষ্টা করছি। এ বছর ৫৫ টি প্রকল্প প্রনয়ন করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প পাশের জন্য সবুজ সংকেতও পেয়েছি।

এর আগে সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, সিনিয়র সহকারী সচিব ইয়ামিন হোসেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ বেগম শামছুন্নাহার আহম্মদ, রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ আব্দুল হাই সরকার,  প্রকল্প পরিচালক ডাঃ নন্দ দুলাল টিকাদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডাঃ আব্দুল জলিল, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান সহ জেলা উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শামসুর রহমান সুমন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status