|
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিএসএফ- এর অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিএসএফ- এর অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বাংলা বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কাছে ভারতের আসাম রাজ্যের সাহাপাড়া বিওপি ক্যাম্পের পাশে কয়েকটি গাড়ি ও লোকজন দেখতে পেয়ে এলাকাবাসী একত্রিত হয়। এসময় ভারতের ভূখণ্ডে বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর আসে ভারতীয় বিএসএফ বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পুশইন ঠেকাতে সতর্কবস্থায় অবস্থান নেয়। চান্দারচর সীমান্তের স্থানীয়রা জানায়, সীমান্তে হঠাৎ বিকট শব্দ শুনে আমরা অনেকে ঘর থেকে বের হয়ে দেখি ওপারে সাদা-কালো ধোঁয়া উড়ছে। স্থানীয় সকলেই একত্রিত হয়ে দেখতে পেলাম বিএসএফ কিছু লোকজনকে পুশইন করতে দাঁড়িয়ে আছে। আমাদের পুশইন ঠেকানোর প্রস্তুতি দেখে বিএসুফ আর এগুতে পারে নাই। এ বিষয়ে রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিস্ফোরণের ঘটনা আমার জানা নেই। তবে পুশইন ঠেকাতে সীমান্তে টহলরত আমাদের বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সজাগ রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
