ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দক্ষতা, প্রযুক্তি ও সবুজ ক্যাম্পাসে জোর: ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 27 June, 2026, 7:30 PM

দক্ষতা, প্রযুক্তি ও সবুজ ক্যাম্পাসে জোর: ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের

দক্ষতা, প্রযুক্তি ও সবুজ ক্যাম্পাসে জোর: ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দক্ষ, উদ্ভাবনী ও কর্মসংস্থান-উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

শনিবার (২৭জুন) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ২৮তম সিনেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে দেশি-বিদেশি ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচি, তৃতীয় ভাষা শিক্ষা, দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু, গ্রিন ক্যাম্পাস গঠন এবং আগামী পাঁচ বছরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া স্নাতক পর্যায়ে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয় বাধ্যতামূলক করা, যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণের আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতিও সিনেটে তুলে ধরা হয়।

অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেটও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অধিভুক্ত কলেজের অধ্যক্ষ, সিনেট সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি অধিবেশনে অংশ নেন।

অভিভাষণে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কেবল ডিগ্রি প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং জ্ঞানভিত্তিক, দক্ষ, উদ্ভাবনী এবং কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম মানবসম্পদ তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন ও পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে—এমন যোগ্য, সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতেই জাতীয় বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status