ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শ্যামনগরে বিশ্বমাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 29 May, 2025, 7:38 PM
সর্বশেষ আপডেট: Thursday, 29 May, 2025, 7:39 PM

শ্যামনগরে বিশ্বমাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা

শ্যামনগরে বিশ্বমাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা

সাতক্ষীরা শ্যামনগরে বিশ্বমাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে ওয়াটারএইড ও রুপান্তর এর উদ্যোগে মঙ্গলবার শ্যামনগর অফিসার্স ক্লাবের হলরুমে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে ২৮ মে বিশ্বমাসিক স্বাস্থ্য বিধি দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালী বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, সামাজিক কুসংস্কার হটিয়ে আজ সকলে সচেতন বলে পিরিয়ডজনিত রোগে আক্রান্তের হার কমে এসেছে। এমন অনুষ্ঠানে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আয়োজনের মুল উদ্দেশ্যকে সফল করবে।

এসময় দিবসের গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, সামিউল মনির প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীর পাশপাশি কর্মজীবী নারীরাও বক্তবক্তব্য রাখেন। রুপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ সরদার টংকার সঞ্চালনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status