ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিস্কার!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 May, 2025, 8:41 PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিস্কার!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিস্কার!

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে  বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতারা হলেন সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাক মোঃ মিন্টু মিয়া ও সাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিয়া। উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু ও সদস্য সচিব মোঃ হুমাউন খান শনিবার বিকেলে এ বহিস্কারাদেশে স্বাক্ষর করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয় ১ নং সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিন্টু মিয়া দলীয় সৃংখলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ, সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য তাকে ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা হয়েছিলো। কিন্তু নিজেকে সংশোধন না করায় তাকে দলের সকল পদ থেকে বহি:স্কার করা হলো। একইভাবে একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। 

উল্লেখ্য উজিরপুরের সাতলায় মাছের ঘেরে মাছ ফেলার জন্য দখল বেদখল নিয়ে বিএনপির নেতাকর্মিরা দুইভাগে বিভক্ত হয়ে পরেন। এ নিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে হাতা হাতি সহ অনাকাঙ্ক্ষিত ঘটনাঘটে। যেকারনে এলাকায় উত্তেজনা সহ সংঘাতের সৃষ্টি হয় বিষয়টি নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মানব বন্ধন ও সংবাদ  সম্মেলন করে। এরই পরিপ্রেক্ষিতে উল্লেখিত দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status